পুবের কলম ওয়েব ডেস্ক: জ্ঞানভাপী মসজিদের সমীক্ষা (সার্ভে) রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও ১৫দিন সময় চাইল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ASI)। শুক্রবার বারাণসী জেলা আদালতে এই বাড়তি সময় চেয়ে পিটিশন দাখিল করেছে এএসআই। এই প্রসঙ্গে এএসআই-এর আইনজীবী অমিত শ্রীবাস্তব বলেন, শুক্রবার বিকেলে এই সর্ভে রিপোর্ট সংক্রান্ত মামলার শুনানি ছিল। কিন্তু, শনিবার তার শুনানি হবে।
আরও পড়ুন:
১৭ শতকের এই জ্ঞানভাপী মসজিদটি একটি মন্দির ভেঙে তৈরি হয়েছিল বলে সম্প্রতি হইচই বাধিয়ে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদীরা। মসজিদ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, কোনও মন্দির ভেঙে মসজিদটি তৈরি হয়নি। কট্টর গেরুয়াবাদীরা অবশ্য এই দাবি মানতে নারাজ। তারা এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়।
আদালতের নির্দেশে বারাণসীর জ্ঞানভাপী মসজিদ চত্বরে সার্ভে শুরু করে এএসআই।আরও পড়ুন:
এএসআই-এর তরফে ২ নভেম্বর আদালতকে জানানো হয়েছিল, তাদের সমীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে। তারপর আদালত এএসআইকে সার্ভে রিপোর্ট দাখিলের জন্য শুক্রবার (১৭ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু, পুরো রিপোর্ট এখনও তৈরি না হওয়ায় এএসআই-এর তরফে শুক্রবার আদালতের কাছে আরও ১৫ দিন সময় চেয়ে আবেদন করা হয়।
আরও পড়ুন: