পুবের কলম, ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে বিভিন্ন রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন বহু রাজ্য। ফের আটটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম বিভাগ। অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, আসাম এবং উত্তর প্রদেশের কিছু অংশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এছাড়াও, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ এবং অন্ধ্র প্রদেশে ৩১টি বাঁধ এবং ব্যারেজের জলছাড়ার পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন:
বানভাসি মহারাষ্ট্র। বিগত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে জলবন্দি বাণিজ্যনগরী। মহারাষ্ট্রে স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। পালঘর, পুনে, চিঞ্চওয়াড়ে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগের তরফ থেকে আটটি রাজ্য সহ পশ্চিম উপকূল বরাবর মধ্য উপদ্বীপে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
২২টি নদী উপকূলে সতর্কতা জারি আছে। নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।আরও পড়ুন:

গতকাল দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। গতকাল পালঘরের ভাসাই শহরে সন্তান সহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গন্ডিয়া জেলায় বন্যার জলে চারজন ভেসে গিয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে গুজরাটের ৩০টি জলাধার ৭০ শতাংশ জল ধরে রাখার ক্ষ্মমতা অতিক্রম করেছে। সৌরাষ্ট্র সহ দক্ষিণ গুজরাটের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত লাল সতর্কতা জারি আছে। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজকোট, গীর সোমনাথ, জামনগর, ভারুচ, কুচ ও নবসারিতে।
আরও পড়ুন:
আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে মধ্যপ্রদেশের প্রতিটি জেলায় লাল সতকর্তা জারি করা হয়েছে।
ভোপালের ২৫টি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বিপদসীমার ওপর দিয়ে জল প্রবাহিত হওয়ার কারণে বেতুল ও হর্দায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যের রয়েছে তেলেঙ্গানা রাজ্য। গতকাল খবর সংগ্রহ করতে গিয়ে ভেসে গিয়েছেন এনটিভির এক সাংবাদিক। বিপদসীমার ওপর দিয়ে বইছে গোদাবরীর জল। নির্মল কদ্দেম প্রকল্পে লাল সতর্কতা জারি হয়েছে। ভদ্রাচলমেও নদী তৃতীয় স্তরের বিপদ চিহ্ন অতিক্রম করেছে।
আরও পড়ুন:
আশেপাশের ১২টি গ্রাম থেকে গ্রামবাসীদের সরিয়ে আনা হয়েছে। গোদাবরীতে জল প্রবাহ ৫ লাখ কিউসেক প্রবাহের বিপরীতে ৩ লাখ কিউসেক দাঁড়িয়েছে, যাকে বিশেষজ্ঞরা '৫০০ বছরে একবার' বলে অভিহিত করেছেন। ১২টি জেলায় লাল সতর্কতার সময়সীমা বাড়ানো হয়েছে।
৭টি জেলায় কমলা সতর্কতা জারি আছে। হলুদ সতর্কতা জারি রয়েছে হায়দরাবাদে। পুরো সপ্তাহেই স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। উপকূলীয় কর্ণাটক এবং মালনাডের বেশ কয়েকটি অংশ ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলির ফুলে ও বাঁধের কানায় পৌঁছে বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। সেইসঙ্গে শুরু হয়েছে ভূমিধস। ঐতিহ্যশালী হাম্পিতে ঝুঁকি বাড়ছে। পরিকাঠামো পুনরুদ্ধারের জন্য ৫০০ কোটি টাকার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাসরাজ বোম্মাই।আরও পড়ুন:
তামিলনাড়ুর নীলগিরি জেলার চারটি তালুকের স্কুল, কোয়েম্বাটুরের ভালপারাই পার্বত্য শহর ছাড়াও আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ধর্মপুরী জেলার হোগেনাক্কালে পঞ্চম দিনের জন্যও বন্যা সতর্কতা জারি করা হয়েছে।মৌসম বিভাগের পক্ষ থেকে ওড়িশা সহ দক্ষিণের ৯টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত চলছে। গজপতি জেলা থেকে ভূমিধসের খবর পাওয়া গেছে, যাতে অন্তত ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: