আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক:ফের পাথর ছোড়ার ঘটনা ঘটল বন্দেভারত এক্সপ্রেসে। আটদিনে এই নিয়ে মোট তিনবার এই ঘটনা ঘটল।এদিনের ঘটনাটিও বিহারে।বারসই স্টেশন ছাড়ার পরে একজন পাথর ছোড়ে বলে অভিযোগ।
আরও পড়ুন:
বারশই স্টেশন ছাড়ার পর সি ১১ কামরার ৫৭ নং আসন লক্ষ্য করে একটি ঢিল ছোড়া হয়।
এই ঘটনায় কাঁচ ভাঙেনি বা কেউ আহত না হলেও রেলের পক্ষ নিয়মমাফিক থেকে তদন্ত হবে। তবে এদিনের ঘটনাতেও আতঙ্কিত যাত্রীরা। কেন এই ধরনের ঘটনা বারে বারে ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।আরও পড়ুন:
১লা জানুয়ারি থেকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাত্রা শুরু করেছে বন্দেভারত। তারমধ্যেই তিনবার ঘটলো পাথর ছোড়ার ঘটনা।
আরও পড়ুন:
রবিবার নিউ জলপাইগুড়ি থেকে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। বিকেল নাগাদ বিহারের মধ্যে দিয়ে যাচ্ছিল ট্রেনটি। বারসই ছাড়ার পর সি১১ কোচে পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেন যাত্রীরা। অভিযোগ পেয়েই তৎপর হয় আরপিএফ। ট্রেনের কাঁচে বা দরজায় কোন আঘাতের চিহ্ন না থাকলেও পুরো ঘটনার তদন্তে নেমেছে আরপিএফ।
আরও পড়ুন: