পুবের কলম ওয়েবডেস্ক: কৃষিক্ষেত্রে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের ভূমিকা অনস্বীকার্য।উর্বরভূমির সঙ্গে অসংখ্য নদী কৃষি পণ্য সম্ভারের উৎস। ধান সহ একাধিক কৃষিপণ্য, সবজির বিরাট উৎপাদন। মালদার আম, দার্জিলিংয়ের কমলালেবু , চা ।
কমতি নেই ডেয়ারি পণ্য ও মাছ উৎপাদনে। ঘাটতি আছে সংরক্ষণ ও আধুনিকীকরণের। এই থেকে উত্তরণ হতে পারলে এই বাংলা ভারতের হয়ে বিদেশি মুদ্রা আমদানিতে অগ্রণী ভূমিকা নিতে পারে।আরও পড়ুন:
আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তিন দিন ব্যাপী এগ্রি - ফুড - বেভারেজ মেলা ও সম্মেলনে উঠে এল এই বার্তা।
এই সম্মেলনের আয়োজন করেন ভারত চেম্বার অফ কমার্স তাদের ১২৫ তম বর্ষপূর্তি পালনের অঙ্গ হিসাবে, যার মূল উদ্যোগ ছিল ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের।আরও পড়ুন:
তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের আজ প্রথম দিন উদ্বোধন করার কথা ছিল খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী চিরাগ পাসোয়ানের। আহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সফর বাতিল করতে বাধ্য হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি ড: এন.জি. খৈতান, নরেশ পাচিসিয়া , বিশেষ অতিথি ছিলেন রয়েল ভুটান সরকারের কলকাতাস্থিত কনস্যুলেট জেনারেল নামগে থাঙ্গলে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন সহ অন্যান্য বাণিজ্যিক সংগঠন ও ট্রেড অ্যাসোসিয়েশন।