পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা মেনে বিলকিস বানু মামলায় ১১ জন অপরাধী রবিবার মধ্যরাতের আগে আত্মসমর্পণ করল গুজরাতের পাঁচমহল জেলায় গোধরা জেলে। এই খবরটি দিয়েছেন গুজরাত অপরাধ শাখার ইন্সপেক্টর এনএল দেশাই। গত ৮ জানুয়ারি এই ১১ জন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রাপ্তদের মুক্তির আবেদন রদ করে ফের জেলে যাওয়ার নির্দেশ দেয়। সময় বেঁধে দেওয়া হয় ২১ জানুয়ারি।
আরও পড়ুন:
জেলে থাকাকালীন এই ১১ জনের ‘ভালো ব্যবহারের’ জন্য বিশেষ ক্ষমতা বলে গুজরাত সরকার এদের মুক্তি দেয়। গুজরাত সরকার জানায়, এদের মুক্তি দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমতি নিয়েছে। সেইমতো এই অপরাধীদের ২০২২ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন জেল থেকে মুক্তি দেয় গুজরাত সরকার। গত ৮ জানুয়ারি বিলকিস বানুসহ আরও অনেকে সুপ্রিম কোর্টে আর্জি দাখিল করে বলেন যে, গণধর্ষণ ও খুনের মতো ঘটনায় জড়িতদের অপরাধ এত ভয়াবহ এবং জঘন্য যে, এদের শাস্তি কমানোর কোনও প্রশ্ন ওঠে না।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট সেই আর্জিগুলির শুনানির শেষে তাদের রায়ে বলে দু’সপ্তাহের মধ্যে এই অপরাধীদের জেলে আত্মসমর্পণ করতে হবে। কারণ তাদের মুক্তির সরকারি নির্দেশ বাতিল করে দেওয়া হল।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানায়, গুজরাত সরকারের ‘যোগসাজশ’ এবং অধিকারের ‘অপব্যবহার’ করে এই ১১ জন জঘন্য অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার এই ১১ জনের আত্মসমর্পণের সময়সীমা বাড়ানোর আবেদনও নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। এই ১১ জন অপরাধী হল বাকাভাই বোহালিয়া, বিপিনচন্দ্র জোশী, কেশরভাই বোহানিয়া, গোবি¨ নাই, যশবন্ত নাই, মিতেশ ভট্ট, প্রদীপ মোরধিয়া, রাধেশ্যাম শাহ, রাজুভাই সোনি, রমেশ চ¨ানা এবং শৈলেশ ভট্ট।