পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবারেও 'অমর একুশ'কে শ্রদ্ধার সঙ্গে পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বিশিষ্টরা। ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছিল। সেই মর্মান্তিক স্মৃতি আরও টাটকা সকলের মধ্যে।

আজ কলকাতার দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত একাধিক রাজনৈতিক এবং শিল্পী সমাজের ব্যক্তিত্বরা।

আজ 'অমর একুশ', আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা

মুখ্যমন্ত্রী বলেন, সব ভাষাকেই আমরা সম্মান করি। সব ভাষাতেই তাদের নিজস্ব নিজস্ব ভাষা আছে। আমরা সব ভাষাকে সম্মানিত করার জন্য উৎসাহ দিই।

কিন্তু আজ একটা সংস্কৃতি চলছে, বাংলা মায়ের ছায়া যে শ্বাস প্রশ্বাস জোগায়, সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করা হচ্ছে। সেই সংস্কৃতিকে অপমান করার অধিকার আমরা কাউকে দেব না। সব ভাষাই সুন্দর।

আজ 'অমর একুশ', আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা

মমতা এদিন তীব্র কটাক্ষ করে বলেন,  আমরা আধারে বিশ্বাস করি না। আধার নিয়ে যে চক্রান্ত হল তা আমরা রুখে দিলাম।

মতুয়াদের কার্ড ডি-অ্যাকটিভেট করা হয়েছে কোন অধিকারে? আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, আমি ভালোবাসায় বিশ্বাস করি। চ্যানেলে বসে যা খুশি বলা যায় না। পঞ্জাবি অফিসার তার ডিউটি করছেন, ইচ্ছে হল 'খালিস্তানি' বলা যায়? একজন মুসলিম পুলিশ অফিসার থাকলে, তাকে 'পাকিস্তানি' বলা যায়?  দু-একজন নতুন গজিয়ে উঠেছে, তারা এই সব করছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন,  আমরা সব ভাষাকে সম্মান জানাই। এই বাংলাকে নিয়ে আমরা গর্ব করব, শুধু এখানে নয় গোটা বিশ্বে'।