ইনামুল হক, বসিরহাট: অনেক বাবা-মাই স্নেহবশত শিশুদের সব আবদার মেটাতে গিয়ে তাদের মধ্যে মানবিক গুণের বিকাশ ঘটাতে পারছে না। তাই সন্তানকে সফল সম্পদ হিসেবে গড়ে তুলতে মায়েদের আরও কঠোর হওয়ার দরকার বলে বার্তা দিলেন বিশিষ্টজনেরা।এই কঠোরতার মধ্যে থাকবে সত্য-নিষ্ঠা, মানবিকতা ও নিয়ম-শৃঙ্খলাবোধ তৈরির চেষ্টা। উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপার বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে রবিবার বার্ষিক অনুষ্ঠানে এক শিক্ষা সেমিনারে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উপস্থিত হয়েছিলেন অবসরপ্রাপ্ত আইএএস ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ নুরুল হক, প্রাক্তন ডাব্লুবিসিএস অফিসার ও শিক্ষানুরাগী সৈয়দ নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষা অনুরাগী মুনিরা বেগম, প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক শোকর আলি, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, শিক্ষাবিদ শ্যামচাঁদ গিরি, রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমাজ কর্মী নাসির হোসেন, বিশিষ্ট শিক্ষক নিজামউদ্দিন সিদ্দিকী, উদ্ভাবন সংস্থার কর্ণধার কামাল হোসেন, ওমর ফারুক, বঙ্গভূমি মিশনের সভাপতি হাজী শামসুল হক, শিক্ষক আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রাখি ঘোষ ও নারগিস সুলতানা।
ব্যবস্থাপনায় ছিলেন বিএমসিআই স্কুলের প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা এবং মোহাম্মদ সামিম।প্রতিষ্ঠানের সম্পাদক শেখ আহসান আলী বলেন, আমাদের লক্ষ্য শিশু সন্তানকে যেন সফল সম্পদ হিসেবে গড়ে রেখে যেতে পারে প্রতিটি বাবা-মা। তাই শিক্ষার্থীর শিক্ষাদানের আগে আমরা 'কঠোর মায়ের সফল সন্তান' এই বার্তা দিয়ে তাদের নিয়মনিষ্ঠ ও বাস্তবমুখী আদর্শ অভিভাবক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই প্রসঙ্গে শিক্ষাবিদ শেখ নুরুল হক বলেন, সৃষ্টিকর্তা মা জাতিকে দিয়েছেন অপার ধৈর্য যা শিশু শিক্ষাদানে খুবই অপরিহার্য। শিক্ষকদের ভূমিকা তো রয়েছেই। তাই শিক্ষক, পিতা-মাতা নিজের জীবন শৈলীতে অনৈতিক রাস্তা পরিহার করে মৌলিক চরিত্রের অধিকারী হলে শিশুর সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। সৈয়দ নাসির উদ্দিন বলেন, আমাদের সমাজে উচ্চশিক্ষায় পর অনেকেই প্রতিষ্ঠিত হলেও সমাজের বিশেষ কাজে সবাই এগিয়ে আসে না। তাই ছোট ছোট শিক্ষার্থীদের যদি শুরুতেই তাদের মনে সুব্যবহার ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ তৈরি হতে পারে। বিশিষ্ট প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাষা ,সাহিত্য ও সংস্কৃতিতে আমাদের এই বাংলার অনেক শিক্ষিত মানুষও এখনো মুসলিমদের সহনাগরিক হয়ে উঠতে পারিনি। যার দরুন একজন অমুসলিম একজন মুসলিমের আচার কৃষ্টি, ধর্মীয়, রীতি বা পরব নিয়ে নানা রকমভাবে অজ্ঞতার পরিচয় দেন। এর জন্য নির্দ্বিধায় বাঙালি হিসেবে মুসলিমদের নিজেদের সংস্কৃতিকে বেশি করে তুলে ধরতে হবে। এদিন শিশুদের জন্য মজার পড়াশুনা নিয়ে কর্মশালা উপলক্ষে অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় ও বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের উদ্যোগে 'শিশু শিক্ষা শিখি' নামে একটি পত্রিকা প্রকাশিত হয়।সন্তানকে সফল সম্পদ হিসেবে গড়ে তুলতে মায়েরা কঠোর হন' আলোচনা সভায় মত বিশিষ্টদের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫
আরও খবর
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের