০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ,সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন

পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গের পরিস্থিতির ক্রম অবনতি হচ্ছে। বুধবার সকালেও নেমেছে ধস।১০ নম্বর জাতীয় সড়কে যেমন নেমেছে ধস একইভাবে দার্জিলিংয়ের বিজনবাড়ি, রিমবিকের মত এলাকা থেকে এসেছে ধস নামার খবর। রুদ্রমূর্তী ধারণ করেছে তিস্তা।

গত সোমবার রাত থেকে লাগাতার বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে।বুধবার সকাল থেকেই অতিভারী বর্ষণে বিপর্যস্ত দার্জিলিং সহ একাধিক জেলা। কালিম্পংয়ে নামা ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের লাভা রোডের একাংশ ধুয়েমুছে গিয়েছে।

আরও পড়ুন: সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

কমপক্ষে ১২ টি জায়গায় ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে (২৯ মাইল, ১০ মাইল, ১১ মাইলের মতো জায়গায়)। তার জেরে শিলিগুড়ি-সিকিম রোডে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। সিকিমের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন।

আরও পড়ুন: SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ

প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা,বেড়েছে জলঢাকা নদীর জল। দফায় দফায় জল ছাড়া হচ্ছে তিস্তা ব্যারেজ থেকে।তিস্তা সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্লাবিত হয়েছে জলপাইগুড়ি জেলাও।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ফের সহজ

সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ,সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার