পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম লোকসভা ভোটের প্রচারে উপত্যকায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসেই জনসমাবেশ থেকে প্রধানমন্ত্রী বলেন, 'আমি উপত্যকার মানুষের হৃদয় জয় করতে এসেছি'। একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ প্রধানমন্ত্রী এসেছেন জম্মু-কাশ্মীরে। কার্যত মোদির উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা হয়েছে। ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির চালানো হচ্ছে।
আরও পড়ুন:
২০১৯ সালে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হয়।
তার পর ২০২৪-এ আগমন মোদির। বিজেপি আশা মোদির জনসমাবেশ ঘিরে কার্যত জনজোয়ার হবে। মোদি আজ শ্রীনগরের বকশি স্টেডিয়ামে ৬৪০০ কোটি টাকার ৫৩ টি প্রকল্পের উদ্বোধন করে তা সাধারণ মানুষকে উৎসর্গ করেছেন। এদিন মোদি বলেন, শুধু জম্মু ও কাশ্মীরের মানুষকেই নয়, ৩৭০ ধারা নিয়ে পুরো জাতিকে বিভ্রান্ত করেছে কংগ্রেস। আমি আজ এখানে পর্যটন সম্পর্কিত একাধিক প্রকল্প উদ্বোধনের সুযোগ পেয়েছি।এই ভূমিতে উন্নয়নের শক্তি, পর্যটন সম্ভাবনা, কৃষকদের ক্ষমতায়ন এবং জম্মু ও কাশ্মীরের তরুণদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। জম্মু-কাশ্মীর শুধু একটি প্রদেশ নয়, এটি ভারতের একটি ললাট।
জম্মু-কাশ্মীর বিকশিত ভারতের একটি অংশ। মোদি বলেন উপত্যকার ২৮৫টি ব্লকের ১ লক্ষ মানুষ ভার্চুয়ালি এই জমাবেশে যোগ দিয়েছেন। আমি আজ জম্মু-কাশ্মীরের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাই। এই নতুন জম্মু-কাশ্মীরের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। যারা সাহসের সঙ্গে সব চ্যালেঞ্জ অতিক্রম করার সাহস রেখেছেন। এই খুশি মুখগুলি দেখে আজ গোটা দেশের ১৪০ কোটি মানুষ সন্তুষ্ট বোধ করছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদি জম্মু ও কাশ্মীরের কৃষি-অর্থনীতিকে চাঙ্গা করতে প্রায় ৫ হাজার কোটি টাকার ‘হামাগরা কৃষি উন্নয়ন কর্মসূচি’ চালু করবেন।
জম্মু ও কাশ্মীরের প্রায় হাজার যুবককে চাকরির নিয়োগপত্রও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন। পাশাপাশি হজরতবুল দরগার সংস্কার প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন:
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সকালে শ্রীনগরে আসেন, এবং তারপরে বাদামিবাগ সেনানিবাসে, সেনাবাহিনীর সদরদফতর- ১৫ , বা চিনার কর্পসের তিনি ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করে নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রীনগরের বকশি স্টেডিয়ামে একটি জনসভা করবেন। এদিন মোদি একটি প্রদর্শনীতে যান, সেখানে জম্মু-কাশ্মীরের স্থানীয় পণ্যগুলি প্রদর্শন করা হয়। এই ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়।
আরও পড়ুন: