পুবের কলম, ওয়েবডেস্ক: ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান পাচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। 'লিজিয়ন অফ অনার' পাচ্ছেন কংগ্রেস নেতা। ২০১০ সালের স্পেনের তরফ থেকেও ফ্রান্সের সবোর্চ্চ অসামরিক পেয়েছিলেন কংগ্রেস সাংসদ। তাঁর নিজের লেখা এবং বক্তৃতার জন্যই এই সম্মান পাচ্ছেন তিনি।

এই সম্মান পাওয়ার কথা জানতে পেরেই ট্যুইট করেছেন শশী থারুরু লিখছেন, 'ভারতের সঙ্গে  ফ্রান্সের সম্পর্ক আমি খুবই পছন্দ করি।

সেদেশের ভাষা এবং সংস্কৃতিও আমাকে আকর্ষণ করে। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লাভ করে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। যাঁরা আমাকে এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে মনে করেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল।'