লখনই, ১৭ মে: ফের মেরুকরণকে হাতিয়ার করে কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজবাদী পার্টিকেও কটাক্ষ করেছেন তিনি। মোদি বলেন, "সমাজবাদী পার্টি ও কংগ্রেস সম্পর্কে আপনাদের সাবধান করতে এসেছি। তারা আপনাদের ভোট নিয়ে সরকার গঠন করবে। তারপর সবকিছু 'ভোট জিহাদি'দের দিয়ে দেবে।

"

 

শুক্রবার উত্তরপ্রদেশের হামিরপুরে নির্বাচনী প্রচারে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা জেনে অবাক হবেন, কংগ্রেস কীভাবে সংবিধানকে অগ্রাহ্য করে। কীভাবে বাবাসাহেব আম্বেদকরের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে।" তোপ দেগে তিনি আরও বলেন, "কর্নাটকে তাঁরা কী করেছে? কর্ণাটকের সব মুসলমানকে রাতারাতি ওবিসি বানিয়ে দিয়েছে। আর পিছিয়ে পড়াদের সংরক্ষণ লুঠ করেছে কংগ্রেস।"