১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারকেশ্বরের কাছে রেললাইনে ফাটল, বিপর্যস্ত ট্রেন চলাচল

পুবের কলম ওয়েবডেস্ক: তারকেশ্বরের কৈকালা রেলস্টেশনের লাইনে কাছে ফাটল। শনিবার সকাল থেকেই হাওড়া – তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত। তবে মেরামতির কাজ শুরু হওয়ার পর আস্তে আস্তে রেল পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: বাঁকড়ায় রেললাইনের ধারে দেহ উদ্ধার,  খুনের অভিযোগ পরিবারের  

শনিবার সকালে তারকেশ্বর-হাওড়া ডাউন ট্রেন ছাড়ে ৫টা ৫০ মিনিট নাগাদ। ওই ট্রেনটি কৈকালা স্টেশন ছাড়ার পরই দু’টি পাতের মাঝখানের ফাঁক বড় হয়ে লাইনে ফাটল দেখা যায়।এই খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয় ফাটল মেরামতির কাজ। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। তবে দিনের শুরুতেই এই ঘটনায় চরম বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: হাবড়ার রেললাইনের পাশের ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও, ডাউন লাইনে প্রায় ২ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। সকাল সাড়ে ৭টার পর ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও হাওড়া তারকেশ্বর ডাউন লাইনে এখনও দেরিতে চলছে একাধিক ট্রেন।

সর্বধিক পাঠিত

বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তারকেশ্বরের কাছে রেললাইনে ফাটল, বিপর্যস্ত ট্রেন চলাচল

আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার