পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছরের ৭ অক্টোবর থেকে চলা যুদ্ধে বিধ্বস্ত গাজা। এখনও মৃত্যু মিছিল অব্যাহত। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহের আল-মাশালা এলাকায় ইসরাইলি বিমান হামলায় ৯ জন ফিলিস্তিনি নিহত ও ১৩ জন আহত হয়েছে। রাষ্ট্রসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর মামলার শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত রাষ্ট্রসংঘের এই আদালতে শুনানি শুরু হয়। দক্ষিণ আফ্রিকা যে দেশটি গাজায় গণহত্যা করছে বলে অভিযোগ এনেছে।আরও পড়ুন:
এখনও পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩,৭০৮ জন নিহত এবং ৬০,০০৫ জনেরও বেশি আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিকের রিপোর্ট অনুযায়ী দেইর এল-বালার দক্ষিণে মাশালাহ এলাকায় ফাইয়াদের পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হয়েছে। বাড়ির মালিক বশির ফঈয়াদ সহ তার দুই কন্যা সহ, এক ছেলে নিহত হয়েছে। তারা বাস্তুচ্যুতদের আশ্রয় দিয়েছিলেন। সাংবাদিক জানিয়েছেন, লাশগুলি ছিন্নভিন্ন অবস্থায় হাসপাতালে পৌঁছেছে, বাড়ির কাছে তাঁবুতে মানুষকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: