আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ গুজরাতে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০। গত ১২ ঘন্টায় মারা গেছে, আরও সাতজন। গুজরাত পুলিশের এক অধিকর্তা বুধবার বলেছেন। বোটাদ পুলিশ কন্ট্রোল রুমের আধিকারিক জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের মধ্যে ৩১ জন বোটাদের বিভিন্ন গ্রামের এবং নয়জন আহমেদাবাদ জেলার পার্শ্ববর্তী ধুন্ধুকার স্থানীয় বাসিন্দা।
আরও পড়ুন:
প্রায় ৫০ জনকে এখনও ভাবনগর, বোটাদ এবং আহমেদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বোটাদ এবং আহমেদাবাদ পুলিশ মঙ্গলবার ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০২ (খুন), ৩২৮ (বিষ দিয়ে মৃত্যু) এবং ১২০-বি (অপরাধী ষড়যন্ত্র) অধীনে প্রায় ২০জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং কমপক্ষে ১০ জনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন:
ভাদোদরা গ্রামীণ পুলিশ বুধবার জাতুভা রাঠোডকে গ্রেপ্তার করেছে। বিষমদ কান্ডের মূল মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে এই জাতুভা রাঠোডকে।
আরও পড়ুন: