পুবের কলম,ওয়েবডেস্ক: চিকিৎসাশাস্ত্রে বড়সর সাফল্য দিল্লির এইমস হাসপাতালে। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ৭ বছরের ছোট্ট খুদের ফুসফুসে আটকে থাকা সূচ বের করলেন চিকিৎসকরা। জানা গেছে, আড়াই ইঞ্চের একটি সূচ আটকে ছিল খুদের ফুসফুসে।
আরও পড়ুন:
পরিবার সূত্রে খবর, এদিন হঠাৎ কাশতে শুরু করে খুদেটি। তারপর কাশির মধ্যে রক্ত বের হতে শুরু করে।
তড়িঘড়ি এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই নানা পরীক্ষার পর জানা যায় তাঁর ফুসফুসে সূচ আটকে গেছে। তারপরেই অপারেশনের সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা।আরও পড়ুন:
ঘটনাপ্রসঙ্গে এইমস-এর চিকিৎসকরা জানান, বাচ্চার যেখানে সূচ আটকে ছিল সেখানে যন্ত্রের প্রবেশের জায়গা খুব কম ছিল। তাই আমরা স্থানীয় বাজার থেকে একটা চুম্বক কিনে আনি।
আর সেই ম্যাগনেটের মাধ্যমে অতিযত্নে সূচটি বের করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চাটির শারীরিক অবনতি ঘটছিল। আমরা কিছুটা ত্রস্ত ছিলাম। কিন্তু কথায় আছে না যার শেষ ভালো তার সব ভালো। বাচ্চাটির ফুসফুস থেকে সূচটি বেরিয়ে গেছে। এখন সুস্থ রয়েছে সে।আরও পড়ুন: