মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
নিজের সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি দাবি করেছেন, দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যেই এই পদক্ষেপ।
ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, আগামী ১৪ দিন সম্ভাব্য যুদ্ধবিরতির সময় হিসেবে ধরা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের বহু সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সমঝোতার পথে অনেকটাই এগিয়েছে। তাঁর মতে, ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফার প্রস্তাব আলোচনার ক্ষেত্রে ইতিবাচক ভিত্তি তৈরি করেছে।
আরও পড়ুন:
যদিও এই ঘোষণার পর ইরানের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া সফল হলে দীর্ঘদিনের সংঘাত প্রশমনের সম্ভাবনা তৈরি হতে পারে।