সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুক্রবার ঈদ পালনের ঘোষণা দেয়।
আজ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে মসজিদুল হারাম এবং মসজিদে নববী-তে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন-এর বিভিন্ন মসজিদেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
তবে চলমান ইরান-সংঘাতের প্রভাব পড়েছে কিছু দেশে।

নিরাপত্তাজনিত কারণে কয়েকটি স্থানে ঈদগাহে নামাজ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশেও আজই ঈদ উদযাপন করা হচ্ছে।
অন্যদিকে, চাঁদ দেখা না যাওয়ায় এশিয়ার বহু দেশ শনিবার ঈদ উদযাপন করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া এবং মরক্কো-সহ আরও কয়েকটি দেশ।
সব মিলিয়ে, বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন দিনে হলেও উৎসবের আমেজে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।