পুবের কলম ওয়েবডেস্কঃ তুরস্কের হায়া সোফিয়া মসজিদে ৮৮ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে তারাবির নামাজ।আট দশকের বেশি সময় পর মুসল্লিরা ওই মসজিদে তারাবি আদায় করতে পারবেন।আট দশক পরে তারাবির নামাজ দেড় হাজার বছরের প্রাচীন হায়া সোফিয়া মসজিদে

আগামীকাল ১ লা এপ্রিল শুক্রবার প্রথম তারাবি নামাজ পাঠ হবে। আগে গত ২০২০ সালের ২৪ জুলাই ওই মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়।

পবিত্র রমজানের পুরো মাস জুড়েই এখানে নানা আয়োজন থাকবে বলে জানিয়েছে হায়া সোফিয়া মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আট দশক পরে তারাবির নামাজ দেড় হাজার বছরের প্রাচীন হায়া সোফিয়া মসজিদে এর আগে নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হলেও করোনা মহামারি শুরুর পর স্বাস্থ্যবিধির অংশ হিসেবে গত দুই বছর ওই মসজিদে তারাবি নামাজ আদায় করা যায়নি। ফলে মুসল্লিরা অন্য সময় নামাজ আদায় করলেও তারাবি নামাজ আদায়ের সুযোগ পাননি। দীর্ঘ সময় পর তারা এই ঐতিহ্যবাহী মসজিদে তারাবি আদায়ের সুযোগ পাবেন।

প্রায় দেড় হাজার বছরের প্রাচীন এই হায়া সোফিয়া মসজিদ।

আট দশক পরে তারাবির নামাজ দেড় হাজার বছরের প্রাচীন হায়া সোফিয়া মসজিদে

অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান গির্জা (ক্যাথেড্রাল) হিসেবে হায়া সোফিয়া প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী পর অটোমান শাসকরা এটিকে মসজিদে রূপান্তরিত করেন। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করে তৎকালীন ধর্মনিরপেক্ষ তুর্কি সরকার। ১৯৮৫ সালে জাদুঘর হায়া সোফিয়াকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে ইউনেস্কো।