মহারাষ্ট্রের রাজনীতিতে ফের এনসিপিকে ঘিরে জল্পনা। অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে ভাঙন দেখা দিয়েছে এবং দলের একাধিক নেতা যে কোনও সময় বিজেপিতে যোগ দিতে পারেন বলে দাবি করলেন উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, এনসিপির বর্তমান নেতারা কার্যত বিজেপির নির্দেশেই চলছেন।
আরও পড়ুন:
গত রবিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন এনসিপি (অজিত) শিবিরের কয়েকজন শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবল, সুনীল তাতকড়ে, দিলীপ পাতিল এবং হাসান মুশরিফ।
দলের বর্তমান নেত্রী তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারকে এড়িয়ে এই বৈঠক হওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা ছড়িয়েছে। যদিও এনসিপির তরফে বিষয়টিকে রুটিন সাক্ষাৎ বলেই দাবি করা হয়েছে।আরও পড়ুন:
এই পরিস্থিতিতে রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের দাবি, অজিত পাওয়ারের মৃত্যুর পর তাঁর নেতৃত্বাধীন এনসিপির আর কোনও নিয়ন্ত্রণ নেই। দলের বর্তমান নেতারা বিজেপির নির্দেশ মেনেই কাজ করছেন বলে অভিযোগ তাঁর। রাউতের আরও দাবি, প্রকৃত এনসিপি এখন শরদ পাওয়ারের হাতে। অজিত পাওয়ারের মৃত্যুর পর তাঁর নেতৃত্বাধীন দল কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে।