এই মুহূর্তে ইরানে হামলার কোনও পরিকল্পনা নেই আমেরিকার। তবে প্রয়োজনে সামরিক পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত ওয়াশিংটন। এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ফিনান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানকে ঘিরে পরিস্থিতি আপাতত তাঁদের অনুকূলে রয়েছে। তেহরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য হামলার ইঙ্গিত প্রসঙ্গে ট্রাম্প বলেন, “প্রয়োজন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তবে হামলার কোনও প্রয়োজন নাও হতে পারে।”