পুবের কলম ওয়েবডেস্ক, ক্যাশবাক্স ভেঙে টাকা লুঠ, তার পর চোরাই মদের আসর! মেমারিতে এক রাতেই চারটি দোকানে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য।
আরও পড়ুন:
চুরির পর শুধু পালিয়ে যাওয়া নয়, পুকুরপাড়ে বসে নাকি ‘ভোজ’ও সেরেছে চোরের দল! মদের সঙ্গে ছিল কিশমিশ আর খেজুর।
পূর্ব বর্ধমানের মেমারি স্টেশন রোডে মঙ্গলবার গভীর রাতে একের পর এক দোকানে চুরির ঘটনায় এমনই চাঞ্চল্য ছড়িয়েছে।আরও পড়ুন:
অভিযোগ, ওই রাতে দুটি মদের দোকান, একটি স্টেশনারি এবং একটি ফলের দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। একটি মদের দোকানের পিছনের দরজা ভেঙে ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা এবং দু’টি মদের বোতল চুরি হয় বলে দাবি মালিক কিশোর সাধুখাঁর। অন্য একটি মদের দোকানের ম্যানেজার সৌম্যনীল বসুর অভিযোগ, সেখান থেকে প্রায় তিন লক্ষ টাকা ও কয়েকটি মদের বোতল নিয়ে পালায় চোরেরা।
আরও পড়ুন:
স্টেশনারি দোকানের শাটার ভেঙে প্রায় ৩০ হাজার টাকা ও বেশ কিছু জিনিস চুরি হয়েছে বলে জানান মালিক সমীর মণ্ডল। ফলের দোকান থেকে একটি কিশমিশের জার ও একটি খেজুরের জার উধাও হয়ে যায়। দোকান মালিক শম্ভু সাউয়ের দাবি, সকালে পুকুরের পাশ থেকে কিশমিশের জারটি উদ্ধার হয়েছে।
আরও পড়ুন:
চোরাই মদ আর শুকনো ফল নিয়ে পুকুরপাড়ে আসর বসেছিল বলে স্থানীয়দের দাবি।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।