পুবের কলম ওয়েবডেস্ক, নারকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে বিপাকে পড়লেন এক যুবক। স্থানীয়দের তাড়া খেয়ে গণপিটুনির ভয়ে গাছের মাথায় উঠে বসে থাকলেন ঘণ্টার পর ঘণ্টা। শেষ পর্যন্ত দমকলের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের সুভাষপল্লিতে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন দপ্তরের জমিতে থাকা নারকেল গাছে উঠেছিলেন বালুচর এলাকার বাসিন্দা আকাশ দাস।
অভিযোগ, ডাব চুরি করতে গিয়েই স্থানীয়দের নজরে পড়ে যান তিনি। ধরা পড়ার পর মারধরের আশঙ্কায় আর গাছ থেকে নামতে চাননি আকাশ। বিকেল চারটে নাগাদ শুরু হয় এই ঘটনা। স্থানীয়রা বারবার তাঁকে নীচে নেমে আসতে বললেও তিনি রাজি হননি।আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা।
ডাকা হয় দমকলকেও। দমকলকর্মীরা গাছ থেকে নামার জন্য অনুরোধ করলেও প্রথমে সাড়া দেননি ওই যুবক। শেষ পর্যন্ত প্রায় চার ঘণ্টার চেষ্টায় তাঁকে নিরাপদে নীচে নামানো হয়।আরও পড়ুন:
উদ্ধারের সময় আকাশের বগলে একটি ডাব ছিল। সেটি নিয়ে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘এই গাছের ডাব কেমন, তা টেস্ট করব।’ পরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।