যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা কিংবা সামরিক সংঘাত, দুই পরিস্থিতি মোকাবিলাতেই ইরান আগের যেকোনও সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর বক্তব্য, ওয়াশিংটন রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দেয় কি না, তার ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে।
আরও পড়ুন:
সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা জোরদার হচ্ছে। এ বিষয়ে তেহরান ইতিমধ্যেই নিজেদের প্রস্তাবও পেশ করেছে।
আরও পড়ুন:
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনা শুরুর বিষয়েও ইরানের শর্তের ওপর জোর দিয়েছেন তিনি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে নিলেই গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া হবে এবং আলোচনা আবার শুরু হতে পারে। অন্যথায় বর্তমান পরিস্থিতিই বজায় থাকবে। ইরান কোনওভাবেই মাথা নত করবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।