পুবের কলম ওয়েবডেস্ক, কয়লার নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মহারাষ্ট্রের রায়গড়ের কারজাত এলাকায় ১৩,৫০৫ কোটি টাকার জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিতর্ক। টরেন্ট পাওয়ারের ৩,০০০ মেগাওয়াটের এই প্রকল্পে ৩৭৭ হেক্টর জমি এবং ৩২ হাজারের বেশি গাছ কাটার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে প্রায় ১,১০০ গাছ কাটা হয়েছে। স্থানীয় কাটকারি আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১৫০টি পরিবার বনজ সম্পদের উপর নির্ভরশীল হলেও বনাধিকার প্রক্রিয়ায় তাদের নির্ভরতার নথি না থাকায় ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা।
গ্রামবাসীদের প্রতিবাদের পর আপাতত গাছ কাটা বন্ধ রয়েছে।আরও পড়ুন:
পরিবেশবিদদের আশঙ্কা, পশ্চিমঘাটের বন ধ্বংস হলে তামিলনাড়ু ও কাবেরী অববাহিকার বৃষ্টিপাতেও প্রভাব পড়তে পারে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস অবশ্য কয়লাভিত্তিক বিদ্যুতের নির্ভরতা কমাতে প্রকল্পটিকে জরুরি বলে দাবি করেছেন। ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি চালুর লক্ষ্য রয়েছে।