পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে আইনি শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোগত মূল্যবোধকে শক্তিশালী করতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা বিজ্ঞানমনস্কতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশের সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। তিনি বলেন, যে কোনো ধরনের অনিয়ন্ত্রিত ও স্বৈরাচারী ক্ষমতা মূলত অজ্ঞতা, ভয় এবং অন্ধবিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে ও টিকে থাকে।
আরও পড়ুন:
শনিবার মেঘালয়ের রি-ভয় জেলায় অবস্থিত 'ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়'-এর ১২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।
উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষার অন্যতম শীর্ষ কেন্দ্র হিসেবে ইউএসটিএম-এর সাফল্যের প্রশংসাও করেন তিনি।আরও পড়ুন:
উচ্চশিক্ষা, যুক্তিগ্রাহ্য চিন্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেন, "বিজ্ঞানমনস্কতাই বাস্তবে আইনের শাসনের মজবুত ভিত্তি স্থাপন করে। কারণ যেকোনো স্বৈরাচারী বা অনিয়ন্ত্রিত শাসন ক্ষমতা মানুষের অজ্ঞতা, ভয় এবং যাচাইহীন অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে ফুলেফেঁপে ওঠে।" তিনি শিক্ষার্থীদের মুক্তচিন্তা, সততা এবং বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা বজায় রেখে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।