পুবের কলম ওয়েবডেস্ক, যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জন্য তিহাড় জেলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রতিবাদে আগামী ১৬ অক্টোবর দিল্লিতে তেরঙ্গা মিছিলের ডাক দিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বুধবার সামাজিক মাধ্যমে ভিডিয়ো বার্তায় তিনি জানান, শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জমায়েত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে দেশের অন্য শহরেও মিছিলের আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
দিপকের বক্তব্য, জাতীয় পতাকা উত্তোলন কোনও অপরাধ নয়। গ্রেফতারির আশঙ্কা থাকলেও এই কর্মসূচি থেকে পিছিয়ে আসবেন না বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের সময় মঙ্গলবার সৌরভ ও আশুতোষকে আটক করে দিল্লি পুলিশ।
আরও পড়ুন:
সিজেপির দাবি, জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করার জন্যই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে।
যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন দুই আইনজীবী লক্ষ্ম সাইনি ও তুষার গুপ্ত। তাঁদের আশঙ্কা, বিকল্প স্থানগুলি দূরে হওয়ায় শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার ব্যাহত হতে পারে। সৌরভ-আশুতোষের গ্রেফতারির সমালোচনা করেছেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও যন্তর মন্তরে প্রতিবাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।