যন্তরমন্তরে জাতীয় পতাকা ওড়ানোকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ককরোচ জনতা পার্টির দুই সদস্যের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনে জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ হতে পারে না। রাহুলের এই মন্তব্যের পর তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এই ঘটনা সামনে এসেছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিক্ষোভ চলছে। একদিকে বিরোধী জোট I.N.D.I.A-র নেতারা আন্দোলনে সরব হয়েছেন, অন্যদিকে যুবসমাজের একাংশকে সঙ্গে নিয়ে পথে নেমেছে ককরোচ জনতা পার্টিও।আরও পড়ুন:
তবে এতদিন দুই পক্ষকে একই মঞ্চে দেখা না যাওয়ায় তাদের মধ্যে দূরত্ব ও মতবিরোধের জল্পনা তৈরি হয়েছিল। সেই আবহেই বুধবার ককরোচ জনতা পার্টির দুই সদস্যের গ্রেফতারির প্রতিবাদে সরব হলেন রাহুল গান্ধী।
আরও পড়ুন:
সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যে রাহুল লেখেন, যন্তরমন্তরে শান্তিপূর্ণ আন্দোলনের সময় জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়। এই কারণে যুবকদের জেলে পাঠানোকে তিনি কাপুরুষোচিত আচরণ বলে মন্তব্য করেন।
আরও পড়ুন:
পাশাপাশি ছাত্রছাত্রী, যুবসমাজ, সাংবাদিক এবং I.N.D.I.A জোটের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিভিন্ন সংগঠনের ব্যানার আলাদা হলেও নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্য এক। যন্তরমন্তর দেশের মানুষের প্রতিবাদের জায়গা এবং সেই অধিকার পুনরুদ্ধারের লড়াই চলবে বলেও বার্তা দেন তিনি।
আরও পড়ুন:
রাহুল গান্ধীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।