মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনার মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে তৎপর পিয়ংইয়ং। মঙ্গলবার (১৩ অক্টোবর) উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ‘ডিফেন্স রেভোলিউশন মিউজিয়াম’ নামে একটি নতুন সামরিক জাদুঘরের উদ্বোধন করেন।
আরও পড়ুন:
জাদুঘরে আধুনিক ড্রোন থেকে শুরু করে ‘হওয়াসং-২০’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য মার্কিন-উত্তর কোরিয়া শীর্ষ বৈঠকের আগে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরে আলোচনায় কৌশলগত সুবিধা পেতে চাইছে পিয়ংইয়ং।আরও পড়ুন:
এদিকে, জাদুঘর উদ্বোধনের পরদিনই উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর। ট্রাম্পের সম্ভাব্য সফর ও দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার জল্পনার মধ্যেই উত্তর কোরিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন করে নজর কেড়েছে।