পুবের কলম ওয়েবডেস্ক, ফ্রান্সে শিক্ষাব্যবস্থার নানা সমস্যা নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন ঘিরে এবার বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই বিক্ষোভের পেছনে শুধু স্কুলের সমস্যা নেই, এর সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের বিষয়ও জড়িত। এমনকি ফ্রান্সে ইসলামের প্রভাব বাড়ানো এবং দেশটি দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন তিনি।
আরও পড়ুন:
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ফ্রান্সের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।
তাঁর দাবি, দেশটিতে ‘লাগামছাড়া গণঅভিবাসন’-এর ফলেই বর্তমান পরিস্থিতির তৈরি হয়েছে। স্কুলের শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী বা জরাজীর্ণ ভবন নিয়ে যে আন্দোলন চলছে, তার বাইরেও বড় কোনও উদ্দেশ্য রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।আরও পড়ুন:
ফ্রান্সে গত ২১ সেপ্টেম্বর প্যারিসের একটি স্কুল থেকে এই বিক্ষোভের সূত্রপাত। পরে শিক্ষার্থী সংগঠনগুলোর ডাকে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং স্কুল ভবন সংস্কারের দাবিতে পথে নামেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জটিলতা ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিয়েও ক্ষোভ রয়েছে তাঁদের।আরও পড়ুন:
সোমবার প্রায় ৫০০টি স্কুল বন্ধ বা আংশিক বন্ধ ছিল। আন্দোলনে যোগ দিয়েছেন তিন লক্ষের বেশি পড়ুয়া ও নাগরিক বলে দাবি করা হয়েছে। কিছু জায়গায় বিক্ষোভ সহিংস রূপও নিয়েছে।