এসআইআরের সময় ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম ফের অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। মঙ্গলবার এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এএসডিডি তালিকায় থাকা যোগ্য ভোটাররা অনলাইনে অথবা বুথ লেভেল অফিসারের মাধ্যমে নতুন করে ফর্ম ৬ জমা দিতে পারবেন।
আরও পড়ুন:
অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা অন্য কারণে তালিকায় নাম না থাকা ভোটারদের তথ্য এএসডিডি তালিকায় রয়েছে।
সেই তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যোগ্য ভোটাররা তালিকায় নিজেদের নাম যাচাই করে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন।পাশাপাশি ১৮ বছর বয়স পূর্ণ হওয়া নতুন ভোটাররাও নিয়ম মেনে ফর্ম ৬-এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করার সুযোগ রয়েছে।