পুবের কলম ওয়েবডেস্কঃ লখনৌয়ের নাটকুর এলাকায় একটি বাড়ি বিক্রির পোষ্টার এখন সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু কেনই বা একটি বাড়ি বিক্রির পোষ্টার প্রশাসনের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে।
আরও পড়ুন:
যে বাড়ি বিক্রয়ের জন্য এই পোষ্টার দেওয়া হয়েছে সেটি আসলে লখনৌ পুলিশের সশস্ত্র বাহিনীর এক কনস্টেবলের বাড়ি। ওই কনস্টেবল এখন সীতাপুরে পোস্টেড।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবলের ওই স্ত্রী জানিয়েছেন কেন বাড়ি বিক্রির জন্য তিনি এইভাবে পোস্টার দিয়েছেন, ওই কনস্টেবলের স্ত্রী জানিয়েছেন পুলিশ এবং কিছু স্থানীয় সমাজবিরোধীদের দৌরাত্বের জেরেই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন:
ওই বাড়ির মালিক উত্তরপ্রদেশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল রামদাস প্রজাপতি, তাঁর স্ত্রী পুষ্পার কথায় “আমি আমার দুই ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকি। কিছু স্থানীয় সমাজবিরোধী জোরপূর্বক আমাদের বাড়ি দখল করতে চায় এবং স্থানীয় পুলিশ আমাদের হয়রানি করে তাদের সাহায্য করছে,”
আরও পড়ুন:
বিজনোর থানার ইনচার্জ ইন্সপেক্টর রাজ কুমারের দাবি ওই পুলিশ কনস্টেবল রামদাস প্রজাপতির পরিবারের সঙ্গে প্রায়শই প্রতিবেশীদের বিবাদ হয়।প্রতিবেশীদের গালিগালাজও করা হয় বলে দাবি বিজনোর থানার ইনচার্জ ইন্সপেক্টর রাজকুমারের দাবি।
ইন্সপেকটর রাজকুমার আরও বলেছেন স্থানীয় পুলিশকে বেকায়দায় ফেলতেই এই কৌশল নিয়েছে কনস্টেবল রামদাসের পরিবার। কেউ তাঁদের হয়রানি করছেনা।আরও পড়ুন:
অন্যদিকে লখনউয়ের পুলিশ কমিশনার ডি.কে. ঠাকুর বলেছেন যে এলাকায় টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হবে উভয়পক্ষের অভিযোগ। যদি অভিযোগের সত্যতা প্রমানিত হয় তাহলে নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। দোষীদের কোনভাবেই রেয়াত করা হবেনা।
আরও পড়ুন: