পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে মহাজোটের সঙ্গে আলাচনা চালাচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)।
ওয়েইসি জানিয়েছেন, বিহারে এআইএমআইএম-এর রাজ্য সভাপতি আখতারুল ইমান ইতিমধ্যেই আরজেডি ও কংগ্রেস-সহ মহাজোটের অন্যান্য নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন।আরও পড়ুন:
তিনি বলেছেন, বিরোধী ভোট বিভক্ত না করে একসঙ্গে লড়াই করাই এখন সবচেয়ে জরুরি।
আরও পড়ুন:
ওয়াইসির মন্তব্য, “আমরা চাই এনডিএ হেরে যাক।
এর জন্য আমরা মহাজোটের সঙ্গে একসঙ্গে লড়তে রাজি আছি"।আরও পড়ুন:
তবে ওয়েইসি স্পষ্ট করে দিয়েছেন, যদি মহাজোটের পক্ষ থেকে কোনও সমঝোতা না হয়, তাহলে এআইএমআইএম বিহারের সব বিধানসভা আসনে প্রার্থী দেবে।
আরও পড়ুন:
তিনি বলেন, “সীমাঞ্চলে আমাদের সংগঠন মজবুত। দরকার পড়লে আমরা শুধু সীমাঞ্চল নয়, গোটা বিহারেই লড়াই করব।'
আরও পড়ুন:
'ইন্ডিয়া'-র নেতৃত্ব বিজেপিকে হারাতে সবাইকে নিয়ে চলবেন বলে জানিয়েছেন তিনি।