পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর এই প্রথম দুর্গাপুজো। এই আবহে আসন্ন মহাসপ্তমীতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সকালে বেলুড় মঠ পরিদর্শনের পর দিনভর শহরের একাধিক মণ্ডপে ঘুরে বাংলার দুর্গাপুজোর আমেজ উপভোগ করবেন তিনি।
দুর্গাপুজো মানেই আপামর বাঙালির কাছে এক বিশেষ আবেগ, যার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন সকলে।
তবে সূত্রের খবর, মহাসপ্তমীর দিন তিনি বাংলায় উপস্থিত থাকবেন। বিমানবন্দর থেকে তিনি সোজা যাবেন 'সৌজন্যে'। দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবার সকালে তাঁর বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি বালির দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শন করবেন। এরপর ফের সৌজন্যে ফিরে দুপুরে তাঁর চেতলা ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। দিনভর শহরের এই সমস্ত পুজো পরিক্রমা শেষ করে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে।