১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাইপো ! ভোটের আগে কি এমন ঘটলো !

পুবের কলম ওয়েব্ ডেস্ক ঃ করোনা আবহে ভোট পিছিয়ে গেলেও থেমে ছিল না প্রচার । অপেক্ষার আর মাত্র দুটি সপ্তাহ, আর তার মধ্যেই একি ঘটলো রাজনৈতিক মহলে? এই দুঃসংবাদ যেন মেনে নিতে পারছে না আনুরাগিরা । ভোট মাত্র আর দুটি সপ্তাহ বাকি , আর তার মধ্যেই ইডির হানা দিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাইপোর (BHAIPO) ঘরে । বে আইনি বালি খাদান মামলায় গত বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে পাঠান তাকে , আর চলতে থাকে জেরা পর্ব , কিন্তু নিজের উত্তরে তদন্তকারীদের খুশি করতে পারেন নি ভাইপো ( BHAIPO ) ওরফে ভুপিন্দর সিংহ হানি । আজ তাকে মোহালি কোর্টে পেশ করা হবে ।

সূত্রের খবর , বেআইনি বালি খাদান ঘটনাই তার নাম উঠে আসে । ২০১৮ সালে এই বালি খাদান নিয়ে মামলা দায়ের হয় । পূর্ণ জিজ্ঞাসা বাদ করার পর এ বার তাঁকে গ্রেফতার করা হল । গ্রেফতার হওয়ার পর শারীরিক ভাবে অসুস্থ বোধ করেন হানি । জলন্ধরের সিভিল হাসপাতালে তাঁর পরীক্ষা করানো হলে , চিকিৎসকেরা তাঁকে ফিট বলে সার্টিফিকেট দেন।

আরও পড়ুন: বেশি অপরাধ বজরং, আরএসএস-এর, বলেও সিদ্ধারামাইয়া নির্দোষ কোর্টে

গ্রেফতারের আগে হানি এবং তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশিও চালান তদন্তকারীরা । তাতে নগদে ১০ কোটি টাকা, ১২ লক্ষের রোলেক্স ঘড়ি, ২১ লাখের সোনা এবং রূপো উদ্ধার হয় বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

ইডির মতে, ভূপিন্দর এবং সন্দীপের ২০১৮ সালে প্রোভাইডার ওভারসিজ কনসালটেন্সি লিমিটেড নামে একটি ফার্ম গড়েছিল । এদিকে এসবিএস নগরে ২০১৮ সালে পঞ্জাব পুলিসের কাছে দায়ের হয়েছিল অবৈধ বালি খনি নিয়ে একটি এফআইআর । তাছাড়া ওই মামলাতে অর্থ পাচারের অভিযোগও উঠেছিল । সেই মামলার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইপোর ফার্মের যোগসূত্র ছিল বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটদের ।

আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, মৃত ৩০ জন

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাইপো ! ভোটের আগে কি এমন ঘটলো !

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার