ইজরায়েলকে সামরিক সাহায্য বন্ধ করলেই হবে না, আমেরিকার করদাতাদের অর্থে ইজরায়েলের যুদ্ধাপরাধে মদত দেওয়াও বন্ধ করতে হবে। পাশাপাশি ইজরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং প্যালেস্তিনীয় শরণার্থীদের নিজভূমিতে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এমনই দাবি তুলেছেন নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্র্যাট প্রার্থী ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার।
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলকে সামরিক সাহায্য বন্ধ করার পরিকল্পনার কথা জানানোর পর শেভালিয়ার বলেন, শুধু সামরিক সাহায্য বন্ধ করাই যথেষ্ট নয়।
আরও পড়ুন:
নিউইয়র্কের এই আসনে তাঁর বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনে তাঁর জয়ের সম্ভাবনা কার্যত নিশ্চিত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। শেভালিয়ার ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অফ আমেরিকার সদস্য এবং ইজরায়েলবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পরের দিন আয়োজিত একটি সমাবেশেও তিনি উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।