পুবের কলম ওয়েবডেস্ক, বিয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজনের ভিড় থাকবে, আনন্দে মাতবে বাড়ি—এমন স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু চিনের এক যুবকের বিয়েতে আত্মীয়ের অভাব মেটাতে এগিয়ে এলেন একেবারে অচেনা মানুষ! শুধু বিয়েতে যোগ দেওয়াই নয়, উপহার হিসেবে বর-কনেকে দিলেন বিলাসবহুল মার্সিডিজ মেবাখ গাড়ি। সঙ্গে এল বিয়ের গাড়ির গোটা বহর!
আরও পড়ুন:
ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন ওই যুবক।
প্রাথমিক স্কুলে পড়ার সময় তাঁর বাবা মারা যান। পরে মা দ্বিতীয়বার বিয়ে করলে দাদা ও তিনি একে অপরের ভরসায় বড় হন। কঠোর পরিশ্রম করে অর্থ জমিয়ে শেষ পর্যন্ত ভালোবাসার মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর মতো আত্মীয়স্বজন তেমন না থাকায় চিন্তায় পড়েন।আরও পড়ুন:
শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অচেনা মানুষদের বিয়েতে আসার আমন্ত্রণ জানান তিনি।
আর তাতেই ঘটে অবিশ্বাস্য ঘটনা। কেউ নিয়ে আসেন বিয়ের রান্নার উপকরণ, কেউ বিনা পারিশ্রমিকে রান্না করতে হাজির হন। কেউ সাজিয়ে দেন বাড়ি, কেউ জোগাড় করেন বিয়ের গাড়ির বহর। এমনকি বর-কনের জন্য একজন নিয়ে আসেন মার্সিডিজ মেবাখ।আরও পড়ুন:
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। হাজার হাজার মানুষ এই আয়োজনে মুগ্ধ।