ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদন অনুযায়ী, হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর কাছে একটি বার্তা পৌঁছে দেন।

জবাবে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু।

আমরা আপনাকে সমর্থন করি এবং বিভিন্নভাবে আর্জেন্টিনার পাশেও আছি। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা।”
ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। তবে ম্যাচটি শুধু ফুটবলের লড়াইয়েই সীমাবদ্ধ নয়; দুই দেশের রাজনৈতিক অবস্থানের কারণেও এটি আলোচনায় রয়েছে। বিশেষ করে ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনা সরকারের ভিন্ন অবস্থানের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও বিতর্ক দেখা যাচ্ছে।