পুবের কলম,ওয়েবডেস্ক: "নমস্কার ভাইয়োঁ অউর বহেনো, ম্যায় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ।" । ইন্তেকাল করলেন কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি (ইন্না লিল্লাহে…)। ৯১-এ থমকে গেল কিংবদন্তি রেডিও উপস্থাপক আমিন সায়ানির কণ্ঠ। টেলিভিশন, মুঠোফোনহীন যুগে বিনোদনের অন্যতম রসদ ছিল আমিনের কণ্ঠ।
বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন পুত্র রাজিল সায়ানি। এদিন বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ে তাঁর দাফনকাজ সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর।আরও পড়ুন:
১৯৩২ সালের ২১ নভেম্বর মুম্বইয়ে জন্ম হয় আমিন সায়ানির।
১৯৫২ সাল থেকে ‘গীতমালা’ সম্প্রচার শুরু করে রেডিয়োতে। তখন থেকেই আমিনের কণ্ঠের সঙ্গে পরিচয় শ্রোতাদের। কেরিয়ারে ৫৪,০০০টি রেডিয়ো শো করেছেন এই কিংবদন্তি। কিছু সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন, যেমন – ‘ভূত বাংলা’, ‘তিন দেবীয়াঁ’, ‘বক্সার’, ‘কাতল’…। প্রায় ৪২ বছর ধরে এই অনুষ্ঠানের দৌলতে আমিন সায়ানির কণ্ঠস্বরের সঙ্গে যাপন করেছে ভারতের জনগণ। প্রতি সপ্তাহে তাঁর গলার আওয়াজ শোনার জন্য উদগ্রীব হয়ে রেডিয়ো চালাতেন হাজার হাজার মানুষ।