পুবের কলম, ওয়েবডেস্ক: কৃষক আন্দোলনে পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা নানা পাটেকর। নূন্যতম সহায়ক মূল্যের (MSP) দাবিতে পথে নেমেছে দেশের কৃষক সংগঠনগুলি। দাবি আদায়ে একপ্রকার যুদ্ধ শুরু করেছে কৃষকরা। দেশের কৃষকদের লড়াইয়কে সমর্থনও জানিয়েছেন অভিনেতা।
সরকার নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন নানা পাটেকর। তিনি বলেন, এখন সরকারের কাছে কিছু চাইবেন না। এখন সিদ্ধান্ত নিন কার সরকার আনবেন। অভিনেতার বক্তব্য, যারা আমাদের প্রতিদিন খাবারের ব্যবস্থা করে, তাঁদের কথা কেউ ভাবে না। দেশে ৮০-৯০ শতাংশ কৃষক ছিল। এখন সেটা ৫০ শতাংশে দাঁড়িয়েছে।আরও পড়ুন:
পাটেকর বলেন, ‘আমি মৃত্যুবরণ করলে ফের কৃষক হয়ে জন্ম নেব। কৃষক কখনও বলবে না আমি কৃষক হয়ে জন্মাতে চাই না।' প্রসঙ্গত, অতীতে সবসময় কৃষকদের সমর্থনে কথা বলেছেন নানা পাটেকর। এর আগেও কৃষকদের ঘন ঘন আত্মহত্যার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তিনি।