উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পঞ্চায়েত গঠনের কাজ শেষ হয়ে শনিবার পঞ্চায়েত সমিতি গঠন হয়ে গেল।  এদিন বকুলতলা থানার ওসি তাপস মণ্ডল,  জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল,  জয়নগর ২ নং বিডিও মনোজিত বসুর উপস্থিতিতে পঞ্চায়েত সমিতি গঠন করা হয়। জয়নগর ২ নং ব্লকের ১০টি পঞ্চায়েতের ৩০ টি পঞ্চায়েত সমিতি নিয়ে এদিন সমিতি গঠন করা হয়।

জয়নগর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি গঠন

এখানে ৩০টি আসনের মধ্যে ২৯ টি তৃণমুল কংগ্রেস ও ১ টি বিজেপি পায়।

এদিন সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বেলে দূর্গানগর পঞ্চায়েতের সমিতি থেকে জয়ী প্রিয়াঙ্কা মণ্ডল। এবং সহ সভাপতি হন মনিরতট পঞ্চায়েতের সমিতি থেকে জয়ী আনাম আলি খাঁ।

এদিন নব নির্বাচিত সভাপতি ও সহ সভাপতিদের শুভেচ্ছা জানালেন জয়নগর ও কুলতলির বিধায়ক,  জয়নগর ২ নং বিডিও, বকুলতলা থানার ওসি,  জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অনেকে।

জয়নগর ২ নং ব্লকের বাকি থাকা উন্নয়নে নজর দেবেন বলে এদিন নব নির্বাচিত সভাপতি জানালেন।