পুবের কলম,ওয়েবডেস্ক: নীল সাদার দিন শেষ। এবার গেরুয়া রঙে রাঙতে চলেছে মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টারিতে গিয়ে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ছবি শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাতেই দেখা যাচ্ছে, নয়া রূপে আসছে বন্দে ভারত । এই ট্রেনের রং গেরুয়া ও সাদা।
তবে নতুন এই গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস এখনও চালু হয়নি।

এদিন অশ্বিনী বৈষ্ণব বলেন,'মেক ইন ইন্ডিয়ায় তৈরি হয়েছে বন্দে ভারত। আমাদের ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদরা তৈরি করেছে।  বন্দে ভারত নিয়ে যা যা অভিযোগ পাচ্ছি, সেই সব বিষয়গুলি পরিবর্তন করা হচ্ছে ট্রেনে। নতুন নতুন সুরক্ষা ব্যবস্থাও রাখা হচ্ছে।
অন্যন্য সব ট্রেনেও এই সব থাকবে।

বর্তমানে মোট ২৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সবকটিই নীল-সাদা। আরও দুটি রেক রিজার্ভ করে রাখা হয়েছে, সেগুলিও নীল-সাদা। তবে ২৮ নম্বর রেক থেকে রংবদল হচ্ছে সেমি হাই স্পিড এই ট্রেনের। নতুন রং হবে কমলা, সাদা ও গেরুয়া।