আইভি আদক, হাওড়াঃ হাওড়া স্টেশন থেকে আড়াই কোটিরও বেশি অর্থমূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে এক রেলযাত্রীকে। আরপিএফের তরফ থেকে সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এসে পৌঁছায়।
ট্রলি ব্যাগ নিয়ে এক যাত্রীকে সন্দেহজনকভাবে প্লাটফর্ম দিয়ে বেরতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ জওয়ানরা। ধৃতের ব্যাগ তল্লাশি করলে ৫ কিলো ১৩৫ গ্রাম সোনা হয়। যার বাজার মূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। এছাড়াও তাঁর কাছ থেকে নগদে ৪৭,০০০ টাকা উদ্ধার হয়। ললিত কুমার (৫৭) নামে ওই ব্যক্তি এই সোনার কোনও প্রমাণ দাখিল করতে না পারায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আরপিএফ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে আরপিএফ সূত্রে জানা গেছে, ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। তাঁর কলকাতাতেও সোনার দোকান রয়েছে। ওড়িশার ভুবনেশ্বরের দুটি বড় সোনার দোকানের মালিকের কাছ থেকে সোনার অর্ডার পেয়ে দক্ষিণ ভারত থেকে সোনা নিয়ে তিনি প্রথমে ভুবনেশ্বরে যান। কিন্তু দুই দোকানদার অর্ডার বাতিল করায় তিনি ওই সোনা নিয়ে কলকাতায় ফেরার পথে হাওড়া স্টেশনে ধরা পড়েন। জিজ্ঞাসাবাদ চলছে।
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
১৭ জুলাই ২০২২, ১১:২০
আরও খবর
চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কুলতলিতে, গ্রেফতার ৭
অখিলেশের কন্যাকে নিয়ে কুরুচিকর পোস্ট, ক্ষুব্ধ যোগী; এফআইআরের নির্দেশ
২০ নয় বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যা বেড়ে ২২; দাবি কাকলি ঘোষ দস্তিদারের
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
পুরুলিয়া লোক আদালতে এক দিনেই নিষ্পত্তি আড়াই হাজারেরও বেশি মামলা
পুরুলিয়া লোক আদালতে এক দিনেই নিষ্পত্তি আড়াই হাজারেরও বেশি মামলা
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
তৃণমূলের বড় রদবদল: সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, যুব সভাপতি অর্ণব
তৃণমূলের বড় রদবদল: সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, যুব সভাপতি অর্ণব
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর