পুবের কলম, ওয়েব ডেস্কঃ পাকিস্তানকে বিএসএফ ও নৌবাহিনীর সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে আরও পাক-চরকে গ্রেফতার করল গুজরাত সন্ত্রাসবিরোধী স্কোয়াড। জানা গিয়েছে, ওই ব্যক্তি সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী সম্পর্কিত গোপন তথ্য পাকিস্তানের কাছে পাচার করছিলেন। ব্যক্তির নাম সহদেব সিংহ গোহিল। গুজরাত এটিএসের এসপি কে সিদ্ধার্থ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। সিদ্ধার্থ জানিয়েছেন, “গুজরাত এটিএস কচ্ছের বহুমুখী স্বাস্থ্যকর্মী সহদেব সিংহ গোহিলকে গ্রেফতার করা হয়েছে।
আমাদের কাছে তথ্য ছিল যে সে একজন পাকিস্তানি এজেন্টের সঙ্গে বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনী সম্পর্কিত তথ্য ভাগ করে নিচ্ছিল।”আরও পড়ুন:
গোহিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গত ১ মে ডাকা হয়েছিল। সেখানে তিনি জানিয়েছিলেন যে, তিনি ২০২৩ সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপে অদিতি ভরদ্বাজ নামে এক মহিলার সংস্পর্শে এসেছিলেন। তাঁর সঙ্গে কথা বলার সময়, তিনি জানতে পারে যে সে একজন পাকিস্তানি এজেন্ট। এরপর সে তাঁর কাছে বিএসএফ এবং নৌবাহিনীর নির্মাণাধীন স্থানগুলির ছবি এবং ভিডিও চান।
এরপরেই সহদেব সিংল গোহিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের এজেন্টের কাছে ছবি এবং ভিডিয়ো শেয়ার করতে শুরু করেন। এরপর ২০২৫ সালের গোড়ার দিকে, গোহিল তার আধার তথ্য ব্যবহার করে একটি সিম কার্ড কেনেন। এবং তা অদিতি ভরদ্বাজের ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ সক্রিয় করেন। এরপর সেই নম্বর থেকে বিএসএফ এবং আইএএফ পরিকাঠামো সম্পর্কিত ছবি এবং ভিডিয়ো শেয়ার করতে শুরু করেন। এটিএস আরও জানিয়েছেন যে, গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কের অংশ করার জন্যে গোহিলকে একজন অজ্ঞাত ব্যক্তি ৪০,০০০ টাকা নগদ দিয়েছিলেন। ইতিমধ্যেই গোহিল এবং পাকিস্তানি এজেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এর ধারা ৬১ এবং ১৪৮-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।আরও পড়ুন: