সুমিত দেঃ নেতাজী নগরে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার।‌ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নেতাজি নগর থানা এলাকার একটি আবাসনে। মৃতার নাম দিপুরা রাই (২৩)। ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা  তরুণী।
ওই আবাসনে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। আকাশ কুমার নামের যুবকও ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল আকাশের। সেই নিয়ে দুই জনের মধ্যে বচসা শুরু হয়।
তরুণী চাইছিলেন না আকাশ বোকারোয় যাক। তারপর ফোনের রিচার্জ করতে বাইরে বের হন আকাশ।

শহর কলকাতায় লিভ-ইন পার্টনারের ঝুলন্ত দেহ উদ্ধার

 ফিরে এসে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন দিপুরা। এরপর তাঁকে উদ্ধার করে টালিগঞ্জ ফাঁড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নেতাজিনগর থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তারা।

 

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গত দুবছর ধরে ওই ফ্ল্যাটে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন ভিনরাজ্যের বাসিন্দা ওই যুগল। সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আকাশ। অন্যদিকে, বর্তমানে কিছু না করলেও একসময়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন দিপুরা। এই ঘটনায় নেতাজিনগর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।