আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা ছিল আগেই, রবিবারেই কলকাতায় জারি করা হয় হলুদ সতর্কতা। রাতভর বৃষ্টির সোমবার ভোর থেকেই চলছে অঝোর বর্ষণ। সপ্তাহের প্রথম কাজের দিনটিতেই সকাল থেকেই তাই সাধারণ মানুষ, অফিস যাত্রী , স্কুল পড়ুয়া সকলেই ঘোর বিপাকে। সোমবার থেকে যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তা আগেই জানিয়ে ছিল হাওয়া অফিস।
আরও পড়ুন:
রবিবার দুপুরের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানায়, বুধবার পর্যন্ত নিম্নচাপের জেরে কার্যত ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা।
হাওয়া অফিসের খবর, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।আরও পড়ুন:
রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: