পুবের কলম ওয়েব ডেস্ক: বদ্রীনাথ থেকে ফেরার পথে উত্তরাখণ্ডের জোশীমঠ এলাকায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে পড়ে পাইলট-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
প্রাথমিক পর্যায়ে জানা যায়, উত্তরাখণ্ডের চমোলি জেলার জোশীমঠের উপর দিয়ে যাওয়ার সময় টানা বৃষ্টি ও মেঘের কারণে হেলিকপ্টারটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক আধিকারিক জানিয়েছেন, বেলা ২টো ২০ মিনিট নাগাদ জেপি পাওয়ার হাউসের কাছে মারওয়ারি সেতুর কাছে পাহাড়ের গায়ে কপ্টারটি ভেঙে পড়ে।
মুখ্যমন্ত্রী ধামি সমাজমাধ্যমে জানিয়েছেন, ছায়ি গ্রামের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়ে তিনি নিজে নজর রাখছেন।