পুবের কলম,ওয়েবডেস্ক: এক কথায় বিপর্যস্ত উত্তর-ভারত। টানা বৃষ্টি এবং বন্যায় জেরবার স্থানীয় জনজীবন। ভেঙে পড়েছে ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট। রাস্তা কার্যত নদী।
লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। আহত শাতাধিক। নষ্ট হয়েছে ফসলাদি। সব মিলিয়ে প্রায় ১০,০০০ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এবার হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণার দাবিতে কেন্দ্রকে চিঠি রাজ্য সরকারের। প্রসঙ্গত, কংগ্রেস শাসিত রাজ্যগুলির মধ্যে সুখবিন্দর সিং সুখু একমাত্র মুখ্যমন্ত্রী যিনি জি-২০ সম্মেলনে নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন। এদিন এক্স হ্যান্ডেলে সুখু জানান, নৈশভোজের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হল। বন্যা বিপর্যস্ত হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার জন্য তাঁকে জানিয়েছি।https://twitter.com/SukhuSukhvinder/status/1700787696090730840?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700787696090730840%7Ctwgr%5E47e552bf8a993b5ef679ed4e41f4445b92a78668%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fmgmt.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_editid%3D1965159
আরও পড়ুন: