পুবের কলম,ওয়েবডেস্ক: ফের হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেতা স্বামীপ্রসাদ মৌর্য। নয়া দিল্লিতে আয়োজিত জাতীয় বৌদ্ধ ও বহুজন অধিকার রক্ষা কনফারেন্স তিনি বলেন, হিন্দু এক ধোঁকা হ্যায়। হিন্দু ধর্ম পুরোটাই ধোঁকাবাজি। হিন্দু কোনও ধর্ম নয়, এটা একটা প্রতারণা, কিছু লোকের করে খাওয়ার জায়গা হল এটা।
এবার নিজের মন্তব্যের সপক্ষে তিনি সুপ্রিম কোর্টের কিছু মন্তব্যকে তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই আরএসএস প্রধান মোহন ভাগবত ও প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টানেন তিনি । মৌর্য বলেন, ১৯৫৫ সালে সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছিল, হিন্দু কোনও ধর্ম নয়, এটা একটা জীবনধারণের পথ। মোহন ভাগবতও বলেছিলেন, হিন্দু কোনও ধর্ম নয়, এটা হল জীবনধারণের পথ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই কথা বলেছিলেন। এমনকী একটি মিডিয়া কনক্লেভে গড়কড়িও এই একই কথা বলেছিলেন।আরও পড়ুন:
তিনি বলেন, অন্যরা বললে কিছু হয় না। কিন্তু স্বামী প্রসাদ মৌর্য বললেই যত বিতর্ক।
হিন্দু কোনও ধর্ম নয়, এটা বিশ্বাসঘাতকতা। এটা কিছু লোকের ব্যবসার জায়গা। যখন সুপ্রিম কোর্ট ১৯৫৫ সালে একই কথা বলল তখন কিছু হল না। কিন্তু যখন স্বামী প্রসাদ মৌর্য বলছে তখনই নানা কথা বলা হচ্ছে। তখন এফআইআর হচ্ছে। ভারতের সংবিধান যা বলছে সেটাই আমি বলছি। কিন্তু আমার বেলায় যত দোষ।