আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। প্রথমে কানফাটানো শব্দ এরপর নাগাড়ে ভেসে আসতে থাকে গুলির শব্দ।একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চীনা ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় একটি হোটেলের কাছে সোমবার এই বিস্ফোরণ ঘটে। কাবুলের স্থানীয় সংবামাধ্যম সূত্রে জানা যাচ্ছে শহরের কেন্দ্রস্থল নও এর একটি হোটেলেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে।
খুব সম্ভবত বিকেল চারটে নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।https://twitter.com/AbdulhaqOmeri/status/1602254949735432195?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1602254949735432195%7Ctwgr%5E12fd088b0be34086e42b0a550458089808ccfa70%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fworld%2Floud-explosion-and-gun-shots-heard-near-china-guest-house-at-afghan-capital-dgtl%2Fcid%2F1391177
আরও পড়ুন:
জানা যাচ্ছে এই হোটেলটি চিনা পর্যটকরা ছাড়াও আন্তর্জাতিক পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ছিল। এমনকি একদল চিনা পর্যটক ছিলেনও ওই হোটেলটিতে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও তে দেখা গিয়েছে দাউদাউ করে জ্বলছে হোটেলের একটি ঘর। এখনও অবধি কোন সন্ত্রাসী সংগঠন দায় স্বীকার না করলেও অভিযোগের আঙুল আই এসের আফগান শাখার দিকেই। জানা যাচ্ছে অজ্ঞাত পরিচয় হামলাকারী হোটেলে প্রবেশ করেছে।হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, গুলি লড়াই চলছে। তালেবান নিরাপত্তাবাহিনীর একটি দলকে ঘটনাস্থলে ছুটে আসতেও দেখেছেন।আরও পড়ুন: