আরও পড়ুন:
আইভি আদক, হাওড়াঃ কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন যুবক উঠছে প্রশ্ন। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। এদিন ফের হাওড়া ব্রিজে উঠে পড়েন ওই যুবক। জানা গেছে, বুধবার গভীর রাতে হাওড়া ব্রিজে উঠে পড়েন তিনি।
আরও পড়ুন:
সোজা ব্রিজের মাথায় উঠে যান। ওই সময় ডিউটিরত পুলিশ অধিকারিকরা প্রথমে তাকে দেখতে পেয়ে দমকলকে খবর দেন। অনেক চেষ্টার পর তাকে হাওড়া ব্রিজ থেকে নামানো হয়। কি করে তিনি ব্রিজের উপরে উঠে গেলেন তা নিয়ে এখনো স্পষ্ট জানা যায়নি।
আরও পড়ুন:
যদিও ছেলেটি মানসিক ভারসাম্যেহিন বলে জানা গেছে। সূত্র মারফত জানা গেছে, যুবকের নাম মহঃ হাবিব। তার বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। এদিন খবর পেয়ে হাওড়ার দমকল অফিসার তপন কুমার মন্ডলের নেতৃত্বে একটি দল হাওড়া ব্রিজের আসেন। তারা দীর্ঘক্ষণের চেষ্টায় ব্রিজ থেকে তাকে নামিয়ে আনেন।
আরও পড়ুন: